৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪
শিরোনাম:

কলঙ্কজনক নির্বাচনের কারণে বিশিষ্টজনেরাও এখন নির্বাচন কমিশনের পরিবর্তন চায় : মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।ডিবিসি টিভি ও চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালে কলঙ্কজনক নির্বাচনের কারণে বিশিষ্টজনেরাও এখন নির্বাচন কমিশনের পরিবর্তন চায়।

তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য সব জলাঞ্জলি দিয়ে নতজানু হয়ে চলছে সরকার।সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।যমুনা টিভি

তিনি বলেন, দেশের গণতন্ত্রই যারা খেয়ে ফেলেছে তারা আবার বিএনপির গণতন্ত্র দেখতে আছে। ভুতের মুখে রাম নাম। নিজেদের দিকে তাকান।ভবিষ্যতেও স্থানীয় নির্বাচনে অংশ নেবে। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয় নি, তিনি নিজেই জবাব দিয়েছেন, এটাই গণতন্ত্র।

সীমান্ত হত্যা বন্ধের প্রতিবাদে আজ বিএনপির কর্মসূচী হিসেবে জেলায় ও মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো পোষাক ও ব্যাচ ধারণ কর্মসূচী পালন করছে বিএনপি।

 

Loading