২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩
শিরোনাম:

কিশোরগঞ্জে মনোনয়নপত্র বাছাই, বিএনপির বিদ্রোহি প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষণা

বাসিরুল ইসলাম অনিক কিশোরগঞ্জ প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন হয়েছে। আজ সকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মনোনয়ন বাছাইয়ে ঋণ খেলাপির অভিযাগে বিএনপি থেকে বিদ্রোহি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিলকারী প্রার্থী দুইবারের সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া বাকি সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশ্রাফুল আলম জানান, কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন মনোনয়নপত্র দাখিল করেছন। আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ৩০ ডিসেম্বর প্রতিক বরাদ্দের তারিখ ধার্য্য হবে। কিশোরগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৮৪ জন।

Loading