ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ এই স্থানগুলোতে আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে সিটি করপোরেশন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় আন্তঃজেলা কোন বাস প্রবেশ করতে দেয়া হবে না। আর মহাখালী গাবতলী সায়েদাবাদ এই তিনটি টার্মিনালে থাকবে সিটি বাস।
রাজধানীর সড়কে যানজট কমিয়ে জনস্বস্তি ফেরাতেই এমন উদ্যোগ নিচ্ছে সিটি কর্পোরেশন। বিরুলিয়ার বাটুলিয়া, হেমায়েতপুরের জাদুরচর, কেরানীগঞ্জের টেগোরিয়া ও কাঁচপুর, এই ৪টি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আগামী বছরই এ কাজের মূল পরিকল্পনায় হাত দেয়া হবে বলে জানান নগরপিতারা।
এছাড়াও আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস এর রুট পরিদর্শন করেন মেয়ররা।
![]()