৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১
শিরোনাম:

তিস্তা পানি বণ্টন অচিরেই হতে পারে, এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে : ওবায়দুল কাদের

তিস্তা পানি বণ্টন অচিরেই হতে পারে, এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, সীমান্তে হত্যার বিষয়ে দু’দেশের মধ্যে বৈঠক চলছে। সীমান্তে হত্যা শূন্যে আনার বিষয়ে সফল হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেন, আজকের এই সুসম্পর্কের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে যা ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও জানান তিনি।

Loading