৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৫
শিরোনাম:

বরুণ ধাওয়ানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সারা আলি খান

বরুণ ধাওয়ানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সারা আলি খান। পুলের পাশে বসে সারার সঙ্গে বরুণ ধাওয়ান সময় কাটাচ্ছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সারা যখন ওই ছবি শেয়ার করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুলি নম্বর ওয়ান পার্ট টু-এর শ্যুটিং সবে সবে শেষ করেছেন সারা আলি খান (Sara Ali Khan) এবং বরুণ ধাওয়ান। ওই ছবিরই একটু একটু করে প্রমোশন শুরু করেছেন সারা, বরুণ। কুলি নম্বর ওয়ানের পার্ট টু-এর শ্যুটিং করতে গিয়ে যে বরুণ ধাওয়ানের ছেলের সঙ্গে সারার ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে, তা বেশ স্পষ্ট। এবার ওই সিনেমার শ্যুটিংয়ের মাঝ থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন সইফ-কন্যা। যা দেখে সারা এবং বরুণের অনুরাগীরা উচ্ছ্বসিত।

এদিকে কুলি নম্বর ওয়ান পার্ট টু-এর শ্যুটিং শেষ করার পর বর্তমানে আতরঙ্গি রে-র শ্যুটিং শুরু করেছেন সারা আলি খান। এই সিনেমায় সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয় কুমার এবং ধনুষ। সম্প্রতি আতরঙ্গি রে-তে অক্ষয় কুমারের (Akshay kumar) শাহজাহানের লুক শেয়ার করেন সারা। পাশাপাশি অক্ষয়ের সঙ্গে যে সারার বেশ কিছু মজার মুহূর্তও শেয়ার করেন সারা আলি খান।

এদিকে সম্প্রতি যখন সারার সঙ্গে অক্ষয়ের আতরঙ্গি রে-এর লুক নিয়ে জোর চর্চা চলছে, সেই সময় কটাক্ষ করেন দিয়া মির্জা। দিয়া বলেন, বলিউড পুরুষশাসিত। সেই কারণেই পঞ্চাশোর্দ্ধ অভিনেতার সঙ্গে সাবলীলভাবে অভিনয় করেন বছর ১৯-এর তরুণী। সারা এবং অক্ষয়কে নিয়েই দিয়া মির্জা ওই ধনের কটাক্ষ করেন কি না, তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন অনেকেই।

Loading