৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৪
শিরোনাম:

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ১৫ আগস্টের ঘটনা ঘটেছে : গয়েশ্বর

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই দুঃখজনক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে জিয়াউর রহমানের দিকে তীর ছোঁড়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জিয়াউর রহমানকে যারা মুছে দিতে চাইছে, তারাই একদিন ইতিহাস থেকে মুছে যাবে। ক্ষমতা স্থায়ী করতে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ১৫ আগস্টের ঘটনা ঘটেছে। জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হলে তা অসম্পূর্ণ থেকে যাবে।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

Loading