মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছী উপজেলার জেলাহার গ্রামের পুকুর থেকে এক অজ্ঞাত পরিচেয় ব্যক্তির অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে উপজেলা থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার জেলাহার গ্রামে কয়েকদিন আগে থেকেই পুকুরের মাঝখানে একটি লাশ ভাসছিল। পুকুরটি বড় হওয়ায় বুঝা যাচ্ছিল না এটি মানুষের লাশ। জেলাহার গ্রামের স্থানীয় লোকজন জানায় বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে পুকুরের পাশে বসবাসরত পরিবারের মেয়েরা ঘর-গৃহস্থালির কাজে পুকুরে যায়। এ সময় তারা দেখতে পায় লাশটি পুকুরের অদূরে ভাসছিল যা দেখে স্থানীয় লোকজনদের মনে সন্দেহের সৃষ্টি হয় এটি বস্তা না লাশ। তা যাচাইয়ের জন্য স্থানীয় মেম্বার ইউনুছকে ডেকে নেওয়া হয় উক্ত ঘটনাস্থলে।
স্থানীয় মেম্বার পুকুরে নেমে গিয়ে বস্তাটি পুকুরপাড়ে নিয়ে আসার পরে বুঝতে পারা যায় যে এটি বস্তা না মানুষের লাশ। তার পড়নে ছিল শুয়েটার আর এ জন্যই লাশটিকে লিটারের বস্তা মনে করে কেহ গুরুত্ব দেয়নি। খবর পেয়ে তৎসঙ্গীয় ফোর্সসহ বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনাস্থলে যায়।
সংবাদ সংগ্রহকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মোঃ তরিকুল ইসলাম এবং পিবিআই সদস্য এস.আই নুরুল ইসলাম ।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ জানায়, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় মিলেনি।
![]()