২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
শিরোনাম:

নিয়মিত উঠান বৈঠক ও সাধারন মানুষের খোজ নিচ্ছেন সুতিপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো.রবিউল করিম

রুবেল ধামরাই : ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে নিয়মিত সাধারন মানুষের খোজ নিচ্ছেন জনাব রবিউল করিম। এবার আসন্ন ইউপি নির্বচনে নৌকার মনোয়ন প্রত্যাশী ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। সকলের পরিচিত এই গুনী ব্যক্তি একাধারে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি,কালামপুর আমাতন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরচালনা কমিটির সদস্য এবং কালামপুর আইডিয়াল স্কুলের সভাপতি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কাজে জড়িত বিধায় সকলেরই ভালবাসার ব্যক্তিত্ব্য। গত কাল সন্ধ্যায় তিনি সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও এলাকায় উঠান বৈঠক করেন এলাকার সাধারন মানুষদের ঘরে ঘরে যেয়ে খবর নেন। তিনি বলেন নিশ্চয় যোগ্য ব্যক্তি কে মনোনয়ন দেওয়া হবে। আর আমাকে  যোগ্য ভেবে মনোনয়ন দেওয়া হলে এবং চেয়ারম্যান হিসেবে  নির্বাচিত হতে পারলে মানুষের আস্থার প্রতীক হতে চাই। এছাড়া মহামারী করোনার মাঝেও তিনি হাজার হাজার অসহায় মানুষের পাশে দাড়ায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading