৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেন : ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির যারা নেতা তারা কিন্তু দলছুট। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেন। খাবারের উচ্ছিষ্ট যখন রাস্তায় বিলিয়ে দেওয়া হয়, তখন প্রচুর কাকের সমাবেশ হয়। যারা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তারা সবাই রাজনীতির কাক।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন। এতদিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করার রাজনীতি করেছেন, মানুষকে পুড়িয়ে মারার যে রাজনীতি করেছেন। এজন্য নতুন বছরে জনগণের কাছে ক্ষমা চান। জনগণের কাছকাছি যাওয়ার চেষ্টা করুন।

তথ্যমন্ত্রী বলেন, ধ্বংসাত্মক রাজনীতি বাদ দিয়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার অনুরোধ করছি। বছরের প্রথমদিনে আশা করেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাবার্তায় পরিবর্তন আনবেন। দুঃখজনক হলেও সত্য বছরের এই কয়টা দিনে তার ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তিনি এ বছরে নাকি সরকারকে উৎখাত করবেন। এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন, এখনো নিজেদের হাস্যকর করছেন। গত ১২ বছর ধরে তারা সরকারকে উৎখাত করতে গিয়ে নিজেরাই জনগণের কাছ থেকে উৎখাত হয়ে গেছে।

সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ড. হাছান মাহমুদ বলেন, দলের ইতিহাসে অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের ইতিহাসে ভবিষ্যতেও অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু আশরাফ ভাইয়ের মতো এমন ভদ্রজন দলের সাধারণ সম্পাদক খুব একটা পাইনি। তিনি রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক

Loading