৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই মাশরাফির বাদ পড়ার কারণ ‘ভিশন ২০২৩’ : নান্নু

‘ভিশন ২০২৩’ পরিকল্পনায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই সেই পথে হাঁটা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই পরিকল্পনায় নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এজন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২৪ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই পেসারের।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার ৪ জানুয়ারি দল ঘোষণার পর নান্নু বলেন, ‘এখানে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। কোনও কিছুই বাদ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, ফিজিও, ট্রেইনার, বোলিং কোচ সবার সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট ২০২৩ বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা নির্বাচকদের কাছে উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনার কারণে মাশরাফিকে দলে রাখতে পারেননি নির্বাচকরা। পরবর্তীতে সম্মিলিত আলোচনায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদন দিয়েছে।

তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান তিনি, ‘তরুণ ক্রিকেটারদের আমাদের জায়গা দিতে হবে।

Loading