২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫২
শিরোনাম:

প্রধান নির্বাচন কমিশনাসহ পুরো কমিশনের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধান নির্বাচন কমিশনাসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একথা বলেন । ডিবিসি টিভি ও চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার লুট করছে নির্বাচন কমিশন। বর্তমান কমিশন দেশের কোথাও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন কমিশন ও বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। তা না করলে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছে বর্তমান নির্বাচন কমিশন তার আত্মাকে বিক্রি করেছে। দেশের বিশিষ্টজনরা সিইসি’র বিরুদ্ধে অনাস্থা আনার পরও তা গুরুত্ব দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। দাবি করেন, শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করা গেলে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হবে।

Loading