৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

মঞ্চে নারী ভক্তের যৌন হেনস্থার শিকার হয়েছেন মার্কিন পপ-তারকা নিক জোনাস

অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যেই যৌন হেনস্থার শিকার হয়েছেন মার্কিন পপ-তারকা ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে তাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক নারী ভক্তের বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদমাধ্যমে প্রকাশিতও হয়েছে এমন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক নারী নিকের পা, পশ্চাতদেশ এবং ঊরুতে পেছন থেকে হাত দিচ্ছেন।

এই সময় পত্রিকা জানায়, ‘হ্যাপিনেস বিগিনস’ ট্যুরে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের হলিউড বাওল-এ পারফর্ম করেছিল জোনাসের ব্যান্ড। সে সময় এ ঘটনা ঘটে বলে। শো চলাকালীন মঞ্চের কিনারায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাস-সহ তিন জন। তাদের দু’দিকে ছিলেন দর্শকরা।

প্রথমে নিকের পা ধরে টানেন ওই নারী ভক্ত। বিষয়টি পপ তারকার নিরাপত্তা রক্ষীদের নজরে এড়ায়নি। তারা ওই মহিলাকে সতর্ক করে দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। এর পরেও নিকের ঊরুসন্ধিতে পেছন থেকে হাত দেন ওই নারী। যার জেরে চমকে ওঠেন নিক। ঘটনার আকস্মিকতায় পেছনে ঘুরে দেখেন তিনি। তার পর ফের পারফর্ম শুরু করেন।

প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিক কিছু না বললেও পরে আর মৌণ থাকতে পারেননি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। বলেছেন, ‘কারোর ক্ষেত্রেই এমন যৌন হেনস্থাকে সমর্থন করা যায় না’|

Loading