২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২২
শিরোনাম:

বাংলাদেশ সৃস্টি হয়েছে কোন  ধর্মের ভিত্তিতে নয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরিপক্ষ রাষ্ট্র – শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যেটা ধরি তাহলে দেখা যাবে বাংলাদেশ সৃস্টি হয়েছে কোন  ধর্মের ভিত্তিতে নয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরিপক্ষ রাষ্ট্র। বাংলাদেশের ত্রিশলক্ষ মানুষ শহিদ হয়েছে, বাংলার হিন্দু, বৌদ্ধ,  মুসলমান এক কাতারে দাড়িয়ে জাতীর পিতার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে যুদ্ধ করে দেশকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছে। বুধবার সকালে মাদারীপুর মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম জুম কর্মশালায়ের প্রদান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ  প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন, শিক্ষা একটি জাতীর মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি তার স্বপ্নের দিকে এগুতে পারে না। একটি জাতি গঠনে যা দরকার তাহলো শিক্ষা।

শাজাহান খান আরও বলেন, খাদ্যদ্রব্য যে সংকট ছিল, সে সংকট দুর হয়েছে।  এখন আর সেই খাদ্য ঘাটতি নেই। আমাদের দেশে এখন খাদ্য বেশী উৎপাদন হচ্ছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখহাসিনা বিভিন্ন ধরনে কার্যক্রম হাতে নিয়েছে। আর সেজন্য আজ মন্দির ভিত্তিক শিক্ষার সুফল পাচ্ছি এবং আমরা আরও এগিয়ে নিতে পারবো।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে ও  সহকারী প্রকল্প পরিচালক মহিদউদ্দিন  মোল্লার সঞ্চলনায় মন্দির ভিত্তিক শিক্ষা কর্মশালায়  স্বাগত বক্তব্য  রাখেন
মন্দির ভিত্তিক শিক্ষা প্রকল্প পরিচালক ও উপ সচিব, শ্রী রঞ্জিত কুমার দাস, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার, শাখায়ত হোসেন ( উপ-সচিব) উন্নয়ন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,  মাদারীপুর স্থাণীয় শাখার উপ- পরিচালক ও উপ সচিব মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মো. মাহবুব হাসান, মাদারীপুর হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি  অধ্যাপক ড. অসিম সরকার, মাকসুদা হোসেন, উপ প্রধান প্লানিং কমিশনসহ জেলা উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবক বৃন্দ।

Loading