৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩০
শিরোনাম:

আমি তাদের বলি ‘আমি এক ভোট পেলেও অবাধ সুষ্ঠু নির্বাচন চাই : আবদুল কাদের মির্জা

আপনারা যাকে পছন্দ করেন তাকেই ভোট দেবেন। আমি শপথ করেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো আর ভোট চুরি করবো এটা কি হয়?

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বসুরহাট রূপালী চত্বরে নিজের শেষ নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নৌকা প্রতিক নিয়ে মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা।

কেউ কেউ আমাকে বলে রিস্ক কেনো নিতেন? আমি তাদের বলি ‘আমি এক ভোট পেলেও অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আমি এদেশে প্রমাণ করে দিতে চাই ‘গণতন্ত্র কি জিনিস, আমি প্রমাণ করে দিতে চাই অবাধ সুষ্ঠু নির্বাচন কি জিনিস!

তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতা এনে দিয়েছেন এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরাও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করেছি এদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।

তিনি বলেন, অস্ত্রের ঝনঝনানি কোম্পানীগঞ্জে চলতে দেয়া যাবে না। আমি প্রশাসনকেও বলেছি সিরাজপুরে আগুন দেয়া হয়েছে, চর এলাহীতে সেক্রেটারির বাড়ি তছনছ করে দেয়া হয়েছে। এটা নির্বাচন করা থেকে। দু-দিনের ভিতর আল্লাহ না করুক, আল্লাহ তাদের হেফাযত করো। তারা কাউকে মেরে ফেলতেও পারে। মেরে কারো উপর চাপিয়ে দিতে পারে, আমার উপরও চাপাতে পারে। এসবও করতে পারে তারা।

তিনি আরো বলেন, এই পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। এই জন্য যতো সহযোগিতা করার তা আমি করবো। নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলবেন না বলে হুসিয়ার করে কাদের মির্জা বলেন, আজকেও অস্ত্র পাঠিয়েছে একরামুল করিম চৌধুরীর ছেলে।

এসময় তিনি ডা. মিলন হত্যার কথা উল্লেখ করে বলেন, তৎকালীন সময়ে বাম রা ডা. মিলনকে হত্যা করা করে আন্দোলন চাঙ্গা করার জন্য। এখানেও কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এরকম ঘটনা ঘটাতে পারে উল্লেখ করে তিনি কর্মীদের সাবধান থাকার নির্দেশ দেন।

Loading