২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২২
শিরোনাম:

জয়পুরহাটে ১৩ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড

জয়পুরহাটে ১৩ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়াও অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক রোস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা সদর উপজেলার হরিপুর উত্তরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। ঘটনার পর থেকেই সে এখনো পলাতক রয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পাশের একটি পাটক্ষেতে গেলে চাচা মাসুদ তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়।

নিজের চাচা কর্তৃক এমন ধর্ষণের স্বীকার হওয়ায় এরপর ২ জুলাই ওই কিশোরী লোক-লজ্জায় ও মনরোগে সবার অজান্তে নিজ ঘরে কীটনাশক পান করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে সেদিন রাতেই সে মারা যায়।

এ ঘটনার পরদিন ওই কিশোরীর বাবা সদর থানায় একটি মামলা করেন। পরে একই বছরের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেওয়ান আসাদুল হক। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

Loading