২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম:

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যার ঘটনায় নারীসহ ৫ জনের মৃত্যুদন্ড

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যার ঘটনায় নারীসহ ৫ জনের মৃত্যুদন্ড হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামীদের উপস্থিতে রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাষ্ট্র পক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন।

ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। পরে দিন ১৯ জুন নিহতের ভাই মুনুসর আলম বাদি হয়ে ২৫ জনকে আসামীকে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

আদালতে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে বিচারক দোষী প্রমাণিত হওয়ার ৫ জনের মৃত্যুদন্ড ও অভিযোগ প্রমান করতে না পারায় ১৩ জনকে বেকুসুর খালাশ দেন।সম্পাদনা: সাদেক আলী

 

Loading