৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৭
শিরোনাম:

রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফের বাংলাদেশি মডেলের আত্মহনন, ফের ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মডেল সাদিয়া নাজের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সাদিয়ার কাজিন শাওন। কালের কণ্ঠ

Thank you for reading this post, don't forget to subscribe!

কেন আত্মহত্যা করেছেন সাদিয়া? কোনোকিছুই পরিবার অনুমান করতে পারছে না বলে শাওন জানান। তিনি বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করতলে বিষয়টি আরো পরিস্কার হতে পারে।’

শাওন বলেন, ‘আমাদের বাসায় রাত পৌনে তিনটায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

তিনি লিখেছেন, আমার ফ্যাশন হাউজের এর প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।

সাদিয়ার মৃত্যুতে মর্মাহত কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। বারিশ হক ফেসবুকে সাদিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছেন, বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় নাজ। গতকাল রাত এ আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।

দেশীয় শোবিজ অঙ্গনে আত্মহত্যা ক্রমশ আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে। গত বছরের আগেস্টে তরুণ উঠতি মডেল লোরেন মেন্ডেস আত্মহত্যা করেন। জনপ্রিয় এই মডেলের এই আত্মহত্যা কেউ মেনে নিতে পারেননি। এরপরে অক্টোবরে চট্টগ্রামের হালি শহরে মাহি নামের ১৯ বছরের একজন মডেল আত্মহত্যা করেন।

Loading