২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
শিরোনাম:

কলাপাড়ায় গাছ চাঁপায় স্কুল ছাত্র’র মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় টমটম বোঝাই গাছ চাঁপায় মো.বাবুল (১১) নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্র’র মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ওই শিশুর পিতা রুহুলআমিন। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো.রুহুল আমিনের ছেলে । সে তার বাবার সাথে টমটম যোগে মহিপুর যাচ্ছিল। আহত রুহুলআমিনকে স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ী থেকে গাছ বোঝাই করে টমটম নিয়ে মহিপুর যাওয়ার পথে নিজ শিববাড়িয়া গ্রাম অতিক্রমের সময় খাদায় পড়ে টমটমটি উল্টে যায় । এ সময় বাবুল টমটমে রাখা গাছ চাঁপায়
ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। সে মোয়াজ্জেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, গাছ চাঁপায় শিশু মৃত্যুর ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে।

Loading