২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম:

আশাশুনিতে ১৬ দলীয় নকআউট নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে ১৬ দলীয় নকআউট নাইট মিনি ক্রিকেটের ফাইনাল খেলায় পাটকেলঘাটা থানার কৃষ্ণনগর মিনি ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বুধবার রাতে কাদাকাটি কালিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাচুর্য়াল পদ্ধতিতে খেলাটির শুভ উদ্বোধন করনে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক এমপি। আকর্ষণীয় এই ফাইনাল খেলায় আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা শহীদ স্মৃতি সংঘ ও পাটকেলঘাটা থানার কৃষ্ণনগর মিনি ক্রিকেট দল পরষ্পরের মুখোমুখি হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

৩ ম্যাচ সিরিজের ফাইনালে কৃষ্ণনগর মিনি ক্রিকেট দল ২-১ ম্যাচের ব্যবধানে গোয়ালডাঙ্গা শহীদ স্মৃতি সংঘতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন, জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার ইসরাইল হোসেন খোকন ও মেহেরুল্লাহ। ধারাভাষ্যে ছিলেন, আল মামুন ও শিমুল গাইন। মনোমুগ্ধকর এই খেলায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির।

কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রার্থী শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী শামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, চেয়ারম্যান প্রার্থী ওমর ছাকি পলাশ, প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, ইউপি সদস্য অমৃত সরকার, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, আব্দুল গফ্ফার, আব্দুল হান্নান পাহাড়, শ্বাশ্বতী সরকার, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, মহিলা মেম্বার প্রার্থী রোকেয়া খাতুন, আলো রাণী ঢালীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading