২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
শিরোনাম:

এমপি একরামুলের বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে আগামীকাল বসুরহাটে হরতালের ঘোষণা

নোয়াখালী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সকাল থেকে চলছে লাগাতার অবস্থান ধর্মঘট। ধর্মঘট থেকে আবদুল কাদের মীর্জা আগামীকাল বসুরহাটে হরতালের ঘোষণা দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীসহ উপজেলা ছাত্রলীগ,যুুুুবলীগ ও আওয়াামীলীগের প্রমূখ। ওবায়দুল কাদেরকে কটুক্তির প্রতিবাদে অবস্থান ধর্মঘট থেকে হরতালের ঘোষণা দেন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বসুরহাট বঙ্গবন্ধুর মূরাল চত্ত্বরে ধর্মঘট থেকে আবদুল কাদের মীর্জা আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বসুরহাট উপজেলাশ হরতালের ঘোষণা দেন। একই সাথে নোয়াখালী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার এবং জেলা আ’লীগের বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।

তবে পঁচনশীল দ্রব্য বহনকারী গাড়ী-দোকান, হাসপাতাল, রোগী বহনকারী গাড়ি, ঔষধ দোকান, কাঁচাবাজার হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

 

Loading