কাউসার আহমেদ কুবি প্রতিনিধি,
Thank you for reading this post, don't forget to subscribe!জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। রোববার (২৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান তানভীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভি অনলাইন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খলিলুর রহমান।
যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর নবগঠিত কার্যকরী পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আশা করি, নবনির্বাচিত পরিষদের সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মধ্যে সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে কাজ করে যাবেন।’
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইমন মাহমুদ (দৈনিক জনকন্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক নূর-হাছান নাঈম (ভোরের কাগজ), কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন (সারাক্ষণ), দপ্তর সম্পাদক হাসিব সোহেল (বাংলাদেশ পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাদ্দেকুর রহমান (আমার সংবাদ)। এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, আরিফুল ইসলাম শাকিল (ডেল্টা টাইমস), শরিফুল ইসলাম (আপডেট বার্তা), ফাইজার শাওলিন (স্টুডেন্ট জার্নাল) ও জাকির হোসেন (সময়ের আলো)।
এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন নেতৃদ্বয়।
![]()