২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৬
শিরোনাম:

রাজশাহীতে যৌন হয়রানির ভিডিও ভাইরালের পর বৃদ্ধ গ্রেপ্তার

রোববার রাতে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বোয়ালিয়া থানা পুলিশ ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করে। এ নিয়ে সোমবার দুপুরে বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়। ওই বৃদ্ধার নাম এনামুল হক বুলু (৬২)।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা সাহেব বাজার, আরডিএ মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিক্ষার নামে এই বৃদ্ধ নারীদের স্পশকার্তর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

সে নগরীর শেখেরচক পাঁচানিমাঠ এলাকার জনৈক সেলিমের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

তার এসব কর্মকান্ড নিয়ে একটি ভিডিওসহ বেশ কিছু ছবি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, নারীরের শরীর স্পর্শ করে ওই বৃদ্ধ ভিক্ষা চাইছে। অনেকের স্পর্শকাতর স্থানেও হাত দিতে দেখা গেছে ভিডিওটিতে। ভিডিওটি পুলিশের নজরে আসলে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ফেসবুকে ওই বৃদ্ধের যৌনহায়রানির ভিডিও দেখে এক স্কুলছাত্রী (১৬) থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগ করে। গত ২৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কুমারপাড়া এলাকায় ওই বৃদ্ধ উঠে দাঁড়াতে সহযোগিতা চায়। এ সময় সহযোগিতা করতে গেলে ওই বৃদ্ধ ছাত্রীটির স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

Loading