২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৫
শিরোনাম:

শরনখোলায় দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষে প্রসপারিটি প্রকল্পের সভা অনুষ্ঠিত

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ বাগেরহাটের শরনখোলায় অতিদরিদ্রদের দারিদ্র বিমোচনে ও টেকসই উন্নয়নের লক্ষে প্রসপারিটি প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ সবার আয়োজন করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংস্থার ফোকাল পার্সোন মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ। সভায় আলোচনা করেন, প্রসপারিটি প্রকল্পের ডেপুটি ফোকাল পার্সোন সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, কোডেকের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান, শরণখোলার শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। সভায় অতিদরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

Loading