এ কথা বলেছেন আড়াই দশক ক্যারিয়ারের নায়িকা মুনমুন। তিনি বলেছেন, ‘অনেক ছবির অফার পাচ্ছি। কিন্তু মনের মতো কোনো চরিত্র পাচ্ছি না। রাগী ছবিতে আমি যে চরিত্রটি করেছি, সেটির মতো কোনো চরিত্র পাচ্ছি না। অভিনয় করার সুযোগ না থাকলে ছবি হাতে নিয়ে কি করব।’ মুনমুন এখন রাগী ছাড়াও তোলপাড় নামে একটি ছবিতে কাজ করছেন। দুটি ছবিরই পরিচালক মিজানুর রহমান মিজান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, ‘মনের মতো চরিত্র যেমন পাচ্ছি না, তেমনি প্রযোজকরা পারিশ্রমিকও দিতে চান না। যখন একজন প্রযোজক বলেন, আপা টাকা-পয়সা তেমন একটা দিতে পারব না। তখন কাজটা করার আগেই তো মনটা দমে যায়।’ তিনি বলেন, ‘আমার মনঃপূত হওয়ার মত পারিশ্রমিক না পেলে কিভাবে কাজ করি? রাগী আর তোলপাড় মুক্তি পেলে আমি নতুনভাবে সিদ্ধান্ত নেব।’ মুনমুন নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমরা এখন স্মৃতিচারণ তারকা হয়ে গেছি। আমাদেরকে নিয়ে দর্শক স্মৃতিচারণ করবে যে, মুনমুন নামে একজন এ্যাকশন হিরোইন ছিল।
তিনি এখন পর্দা থেকে অনেক দূরে।’ নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি এ রিপোর্টারের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার তো আর বয়স শেষ হয়ে যায়নি। মনের মতো পাত্র পেলে বিয়ে করব। ভালো পাত্র হতে হবে অর্থাৎ ভালো মানুষ হতে হবে, যিনি আমার ভবিষ্যৎ নিয়ে ভাববেন।’ সাম্প্রতিক বিবাহ বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, ‘আসলে আমাদের মধ্যে স্বার্থের সম্পর্ক ছিল। স্বার্থে বনিবনা হয়নি। ব্যাস নিজে থেকেই বিচ্ছেদ ঘটে গেল।’ এছাড়া সম্প্রতি মুনমুন মিউজিক ভিডিওর একটি গানে কণ্ঠ দিয়েছেন।
তিনি বলেন, ‘এক সময়ের বিনোদন সাংবাদিক ওমর ফারুক ভাইয়ের অনুরোধে গানটি করেছি। তবে আমি গান গেয়েছি এ কথাটা বলা বারণ ছিল। তিনি বলেছিলেন যেদিন রিলিজ হবে সেদিন জানান দিও। এজন্য আমার পক্ষ থেকে কাউকে জানান দেওয়া হয়নি। কিন্তু ব্যাপারটা আর গোপন থাকলো না।’ তিনি বলেন, এখন হয়তো গানটি রিলিজ করবে। পরে যখন মিউজিক ভিডিও হবে তখন আমি মডেল থাকলেও থাকতে পারি।
![]()