২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৭
শিরোনাম:

আশাশুনিতে পুলিশী অভিযানে আটক-৮

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৭জন ও নিয়মিত মামলার ১জন সর্বমোট ৮ আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার এএসআই নাজিমউদ্দিন, এসআই ফকির জুয়েল রানা, এসআই শফিউল্লাহ মোল্যা, এএসআই মাহবুব হোসেন, এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মতলেব গাজীর ছেলে নূরুল ইসলাম গাজী, কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে মিজানুর রহমান, বুধহাটা গ্রামের আকবর খাঁ এর ছেলে আব্দুস ছালাম, বেউলা গ্রামের ইন্তাজ সরদারের ছেলে জাকির হোসেন, জাকির হেসেন এর স্ত্রী সাহিদা খাতুন ও ছেলে নবাব হোসেন, সরাফপুর গ্রামের শফিকুল গাজীর ছেলে মজনু গাজী এবং দেবহাটা উপজেলার চালতেতলা (কৈখালী) গ্রামের মৃত জবেদ আলী মোড়ল এর ছেলে ওয়াজেদ আলী মোড়লকে আটক করেন। আটককৃত আসামীদেরকে বুধবার বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading