৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল

জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

সোমবার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাঈদীর পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে গত ১১ জানুয়ারি জাকাতের অর্থ আত্মসাতের মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে আরা এ আদেশ দেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।মামলার নথি অনুযায়ী, জাকাতের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১০ সালে ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী আদালতে অভিযোগপত্র জমা দেন।

দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া মামলার অভিযোগপত্রভুক্ত অপর ছয় আসামি হলেন- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো. লুৎফুল হক, আবুল কালাম আজাদ, মিয়া মোহাম্মদ ইউনুস, তোফাজ্জল হোসেন ও আবদুল হক। তাদের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ মারা গেছেন। পলাতক আছেন আবুল কালাম আজাদ। বাকিরা জামিনে আছেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। রিভিউ আবেদনেও আপিল বিভাগ তার আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন।

Loading