৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
শিরোনাম:

অবসর এই সময়টাতে ঝাল-মুড়ি বিক্রি করছেন চীনা শিডিয়ান ইউনিভার্সিটির ছাত্র রাজশাহীর আবিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশীপে চায়না শিডিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান আবিদ রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

করোনার কারণে চায়নাতে যাওয়া হয়ে উঠেনি এ মেধাবী ছাত্রের। তাই অবসর এই সময়টাতে ভিন্ন ধর্মী উদ্দোক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করেন।

তিনি বর্তমানে রাজশাহীর পদ্মা গার্ডেন এলাকায় স্যুট-বুট পরে বিক্রি করছেন খুলনার বিখ্যাত চুই ঝালের ঝাল-মুড়ি।

জানা গেছে, যশোর অভায়নগরের সভ্রান্ত পরিবারের আবিদের বাবা প্রথম জীবনে শিক্ষক থাকলেও পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে ব্যবসার হাল ধরেছেন। মা ১৯৭৮ সালে এসএসসি পাশ করেছেন।

বড় ভাই সিলেট কৃষি বিদ্যালয় থেকে বিএসসি ও জার্মানী থেকে এমএসসি করে হংকং সিটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বড় ভাবি রাবি থেকে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছেন। মেঝ ভাই খুলনা বিএল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে নগদে চাকুরী করেন।

 

Loading