৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
শিরোনাম:

কলাপাড়া পৌর সভাকে মডেল পৌর সভায় রুপান্তিত করা হবে মেয়র বিপুল চন্দ্র হাওলাদার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেছেন, এই অবহেলীত এলাকার
উন্নয়নের জন্য সকল রাস্তা ঘাট কার হয়েছে। যেটুকু বাকি আছে আশা করি আগামী নির্বাচনের পর পর অথাৎ তিন মাসের মধ্যে সেই সমস্ত রাস্তা ঘাট নির্মান কাজ সম্পন্ন করা হবে। আগামী নির্বাচনে বিজয় হলে এ পৌর সভাকে মডেল পৌর সভায় রুপান্তিত করা হবে। শনিবার শেষ বিকালে পৌর শহরের ১ নং ওয়ার্ডের নাচনাপাড়া মধ্য গ্রাম মাঠে এ উঠান বৈঠকে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন,আমি আপনাদের একজন সেবক। এসব এলাকায় রাস্তা-ঘাট ব্রিজ,কালভাট ছিলনা। ইতোমধ্যে এ পৌর সভায় যে কাজ হয়েছে তা দৃশ্যমান। যেমন বাসষ্টান করা হয়েছে। এছাড়া বৃদ্ধদের হাটার জন্য করে দিয়েছি ওর্য়াক ওয়ে। শিশু পার্কের কাজ রয়েছে চলমান। বঙ্গবন্ধুর প্রথম সন্তান মরহুম শেখ কামালের নামে করা হয়েছে অডিটরিয়াম। জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে মনোনয়ন দিয়ে নৌকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। মেয়র বিপুল চন্দ্র হাওলাদার আরো বলেন, আমি কোন দূর্নীতি করি নাই। সন্ত্রাস ও মাদকরে মদদ দেইনি। আমি মাদক বিরোধী আন্দোলেনে সামিল হয়েছি।

কাজেই পৌরবাসীর উন্নয়নের জন্য যা যা দরকার সেটাই আমি করেছি। অনেক কাজ সম্পন্ন হয়নি। বাকী কিছু কাজ চলমান রয়েছে। আগামী নির্বাচনে বিজয় হলে এ পৌর সভাকে একটি আধুনিক পৌর সভায় রুপান্তিত হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ মো.বশির আহম্মেদের সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা
মহিলা আওয়ামী লীগের আহ্ধসঢ়;বায়ক ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম, সাংগঠননিক সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মজিবর রহমান চুন্নু।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর শ্রমীক লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Loading