৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
শিরোনাম:

৪০০ ভরি স্বর্ণ চুরি, সিসি ক্যামেরায় যা দেখা গেল

ঢাকার ধানমন্ডি এলাকার রাপা প্লাজার দোতলায় রাজলক্ষ্মী জুয়েলার্স নামের একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে ৪০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। দোকানে অন্তত ২০টি তালা লাগানো থাকলেও এর একটিও ভাঙেনি চোর।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে চুরি করার আগে শপিং মলের সিসি ক্যামেরাগুলোর লেন্স ঢেকে ফেলা হয় কালো টেপ দিয়ে। যাতে সিসি ক্যামেরায় চুরির কোনো দৃশ্য ধরা না পড়ে। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েটি সিসিটিভি ফুটেজে উদ্ধার করেছে পুলিশ। ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, অন্তত ৫ থেকে ৭জন চোর শপিং মলে প্রবেশ করে এবং এদের মধ্যে দুই-তিনজন দোকানের ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। ভেতরে যারা প্রবেশ করেছে তাদের একজনের চেহারা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তারা শপিং মলের কয়েকটি সিসিটিভি ফুটেজ খুঁজে দেখছে কাউকে শনাক্ত করা যায় কি না।

দোকানটির মালিক মহাদেব কর্মকার জানান, গত শনিবার রাত পৌনে নয়টার দিকে দোকান বন্ধ করে তালা দিয়ে কর্মচারীরা বাড়ি ফিরে যান। রোববার সকালে শপিং মলের লোকজন দেখে দোকানের সবগুলো তালা খোলা। পরে দোকান মালিকদের তাকে ফোন করেন। তিনি এসে দেখেন ভেতরের ডিসপ্লে বা প্রদর্শনীর তাকগুলো ফাঁকা। তিনি দাবি করেন, দোকান থেকে গলার হার, চুড়ি, কানের দুল, নাকফুলসহ ৩৫০ থেকে ৪০০ ভরির স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

এদিকে চোর দল স্বর্ণের ভল্ট বা লকার ভাঙতে পারেনি। সেখানকার স্বর্ণ অক্ষত আছে বলে জানা গেছে। শুধুমাত্র ক্রেতাদের জরুরি ডেলিভারির জন্য ডিসপ্লেতে সাজানো অলংকারগুলো চুরি হয়েছে।

রমনা অঞ্চলের উপপুলিশ কমিশনার আজিমুল হক জানান, মূল ফটকের সামনের একজন প্রহরী ছাড়া মলটির ভেতরে বা বাইরে আর কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শপিংমলে টয়লেটের জানালা কেটে চোর ঢুকতে পারে। চুরির ঘটনায় একটা মামলা দায়ের করা হয়েছে।

Loading