ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কাজীপাড়া এলাকায় পৃথক দুটি স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামী বিষ খেয়ে মারা গেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মরদেহ উদ্ধারের পর ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিনটি ইউনিট কাজ করছে। নিহত দম্পতি হলেন- সাইজুল ইসলাম (৪০) ও আসমা বেগম (৩৫)। তাদের বাড়ি ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকায়।
জানা গেছে, জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম মরদেহ সদরের বরুনাগাঁও এলাকায় টাংগন নদীর পাড়ে দেখতে পান স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা ৯৯৯ এর ফোন করে বিষয়টি জানালে পুলিশ মঙ্গলবার দুপুরে সাইজুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশের কাছে খবর আসে, সাইজুলের মরদেহের এক কিলোমিটার দূরে টাংগন নদের পূর্ব পাড়ে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে আছে। স্থানীয় লোকজন মরদেহটি সাইজুল ইসলামের স্ত্রী আসমা বেগমের বলে শনাক্ত করেন।
তাদের মরদেহ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ঘটনাস্থলে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইনশৃংখলাবাহিনীকে মুল রহস্য উদঘাটনের দাবি জানান তারা।
আর পুলিশ বলছেন, রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের সদস্যরা কাজ করছে। কারা এ পেছনে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
![]()