ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের চালকসহ ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, নিহত বাস চালক উজ্জ্বলের গ্রামের বাড়ি মাগুরায়। এছাড়া নিহত যাত্রীদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন মুস্তাফিজুর রহমান ও অপরজন চুয়াডাঙ্গার রেশমা খাতুন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
যশোর থেকে জেকে পরিবহনের ওই বাসটি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় পথিমধ্যে কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
![]()