বুধবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আল জাজিরার প্রতিবেদনে সরকারপ্রধানের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে দেশে-বিদেশে তথ্য প্রমাণসহ নানান দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারি সব প্রতিবাদ বিবৃতিতে প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর সুনির্দিষ্ট জবাব না দিয়ে রাজনৈতিক বুলির আড়ালে অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন সম্পর্কে জাতিসংঘের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্ট কর্তৃক আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের সংবেদনশীল টেলিফোনে আঁড়িপাতা ইলেকট্রনিক সরঞ্জামের কথা উঠে এসেছে ওই ধরনের কোনো সরঞ্জাম ব্যবহারের বিষয় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিতে নেই।
তাছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এ রকম সরঞ্জাম ব্যবহারও করে না। কেবলমাত্র ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত এলাকায় জাতিসংঘ কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষায় ওই ধরনের যন্ত্রপাতি জাতিসংঘ ব্যবহার করে থাকে। এবং তাও কঠোরভাবে ব্যবহার হয়ে থাকে কেবলমাত্র ইউএন শান্তিরক্ষা গোয়েন্দা নীতির আওতায় জাতিসংঘের ফোর্স কমান্ডারের সরাসরি কতৃত্বে¡। সরকার হাঙ্গেরি থেকে আঁড়িপাতা যন্ত্রপাতি কেনার কথা ইতোমধ্যেই স্বীকার করেছে।
![]()