৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ওজন ও পরিসংখ্যান আইন ২০১৮ এর আওতায় ৩টি মামলায় সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি আন্না ফিলিং স্টেশন এ আদালত পরিচালনা করে ওজন ও পরিমান কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ২০১৮ এর ২৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধহাটা বাজারের ইছামতি ফুয়েল পাম্পকে একই আইনের ২৯, ৪৬, ৩৩২/১ ও ৪৮ থারায় ৫ হাজার টাকা এবং বুধহাটা বাজারের আলম ট্রেডার্সকে একই আইনের ২৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় খুলনা বিএসটিআই এর ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Loading