৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০০
শিরোনাম:

বাগেরহাট পৌরসভায় বিএনপির প্রার্থীর ভোট বর্জন

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ প্রকাশ্যে ভোটারদের ভোট দিতে বাধ্য করা, এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়া, হুমকি ও পরিবারের সদস্যদের মারপিটের অভিযোগে বাগেরহাট পৌরসভায় ভোট বর্জন করেছে বিএনপির প্রার্থী সাঈদ নিয়াজ হোসেন শৈবল। ১৪ ফেব্রæয়ারী রবিবার দুপুর ২টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষনা দেন তিনি। এর আগে তিনি বাগেরহাট সরকারী পিসি কলেজ কেন্দ্রে ১১ টায় নিজের ভোট দেন। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দুপুর ২ টায় টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপির প্রার্থী সাঈদ নিয়াজ হোসেন শৈবল বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্টারা ভোট প্রদানের গোপন কক্ষে ভোটারদের সাথে প্রবেশ করে প্রেসবাটন চেপে নৌকার ভোট নিশ্চিত করছে। এছাড়া আমার পরিবারসহ নিকট আতœীয় স্বজনদের ভোট কেন্দ্রে গেলে তাদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। আমার পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। আমার এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেয়া হয়েছে। এটা কোন ভোটের পরিবেশ হতে পারে না । তাই একজন প্রার্থী হিসেবে আমি এই ভোট বর্জন করছি। উল্লেখ্য, বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান সকালে তার নিজ এলাকা নাগেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

অপর বিএনপির মেয়র প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল সরকারী পিসি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। পৌরসভারর্ ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী ভোটার রয়েছেন।

Loading