আন্তর্জাতিক ম্যাচ চলাকালে মাঠেই নামাজ পড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংস চলাকালে মাগরিবের নামাজের সময় হয়। পাকিস্তানের ইনিংসের তখন ১০ ওভার শেষ। পানি পানের বিরতিতে তখন মাঠেই নামাজ আদায় করেন রিজওয়ান। এই উইকেটকক্ষক-ব্যাটসম্যান যখন নামাজ আদায় করছিলেন তখন পানি পানে ব্যস্ত ছিল প্রোটিয়া দল।
Thank you for reading this post, don't forget to subscribe!এ ম্যাচে ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। তার ব্যাটের কল্যাণেই নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানের স্কোর পায় পাকিস্তান। তবে ম্যাচটি তারা হেরে যায় ৬ উইকেটে।
প্রোটিয়াদের এ জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি আজ অনুষ্ঠিত হবে।
https://www.youtube.com/watch?v=2gOljoPiavg&feature=emb_logo
![]()