৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৮
শিরোনাম:

হেলে পড়া গাইড ওয়াল রক্ষায় নিম্নমানের পিলার স্থাপন , দায়সারা নাঃ সওজ

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর বাস স্ট্যান্ড হতে রসুলপুর খেয়াঘাট হয়ে মেঘনা নদী ফেরিঘাট পর্যন্ত সড়ক , ব্রীজ ,ও কালভার্ট নির্মাণে ৮৩ কোটি ৫৮ লক্ষ টাকার দরপত্র আহবান করে সড়ক ও জনপথ অধিদপ্তর। ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিঃ কাজের আদেশ পেয়ে শুরু থেকে গাফিলতি ও যথাযথ যন্ত্রপাতি ব্যবহার না করে, ও অদক্ষ জনবল , দুর্বল পরিকল্পনা ,বিভিন্ন স্থানে কংক্রিট ঢালাই ও রাস্তার পাশে গাইড ওয়াল স্থাপন অনিয়ম।

Thank you for reading this post, don't forget to subscribe!

সঠিক ও যথাযথ পরিকল্পনার অভাবে দায়িত্বহীনতার ব্যাখ্যা দিয়ে কি পার পেয়ে যাবে (সওজ) কর্তা ব্যক্তিরা?
কাজের সূচনা লগ্ন থেকেই অনিয়ম দুর্নীতি ও ৩১-১২-২০২০ হস্তান্তর না করা, অদক্ষতা গাফিলতির ব্যাপারে একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পরেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি কোন প্রকার । এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কাজের সমুদয় অর্থ উঠিয়ে নেয়।

সড়ক ও জনপথের তৎকালীন সহকারী প্রকৌশলী বিভিন্ন যোগসূত্রে নিম্নমানের কাজের তদারকিতে নিজের স্বার্থ হাসিলে অনিয়মের প্রশ্রয় দিয়ে এসেছে। উন্নয়নমূলক কাজের তদারকিতে সহকারী প্রকৌশলী মনির হোসেন এর ব্যাপারে তৎকালীন নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম কে প্রশ্ন করলে তিনি জানান মনিরকে বদলি করা হয়েছে অন্যত্রে।

সড়ক উন্নয়নের কাজ হস্তান্তর না হওয়ার পূর্বেই হেলে পড়েছে প্রায় দেড় কিলোমিটার রাস্তার গাইড ওয়াল। এবং গজারি গাছ দিয়ে তড়িঘড়ি করে ঠেস দেওয়া হয়। যাহা পর্যাপ্ত লোড নেওয়ার মতো এ খুঁটির দীর্ঘ সময়ের ক্ষমতা নেই। এখন গজারি গাছ এর পাশাপাশি ১০ ফিট লম্বা ৮ ইঞ্চি প্রস্তুের ঢালাই পিলারের মাধ্যমে ঠেস দিয়ে লোড রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পিলার গুলি তৈরিতে যথাযথ সিমেন্ট, বালি, রড, ব্যবহার না হওয়ায় এবং স্থানান্তরিত করার সময় অধিকাংশ পিলার এর বিভিন্ন সাইট দিয়ে রড বাহির হয়ে হতে দেখা যায়।

উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারুক সাহেব চলমান অভিযোগের স্থানে এসে দায়সারা তদারকি নিম্নমানের পিলার স্থাপনে নীরব সম্মতি ব্যাখ্যা দানে দায়িত্বরত উপ সহকারী প্রকৌশলী হাসান আল মামুন উপস্থিতিতে ও পেশাগত গণমাধ্যম কর্মীদের ত্রুটিযুক্ত সিভিল কনস্ট্রাকশন কাজের যথাযথ ব্যাখ্যা না দিয়ে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে। এ ব্যাপারে সড়ক ও জনপথের (নাঃ অফিস) এর নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল কে ত্রুটিপূর্ণ কাজের ব্যাপারে অবগত করলে আমাদের জানান তার সদ্য যোগদানের কথা এবং ত্রুটিপূর্ণ কাজের স্থান পরিদর্শনে করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।

Loading