বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর কাণ্ডারী কবিতার অংশ বিশেষ পাঠ করে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আদালত ঘিরে আওয়ামী লীগ মামলাবাজ সিন্ডিকেট গড়ে তুলেছে। মুক্তিযোদ্ধার তালিকা এখনো যোগ বিয়োগ, কাটাছেঁড়া হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, চারিদিকে নানা কথাবার্তা, ফিসফাস শুনতে পাচ্ছে জনগণ। সরকারের অবস্থা ভালো না। তাই পরিস্থিতি সামাল দিতে নানা নাটক, রঙ্গ করছে। নতুন করে গ্রেফতার, মামলা, হামলা, নিপীড়ণ, নিষ্ঠুর দমননীতি শুরু করেছে। জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে।
রিজভী বলেন, সারাদেশে কিছু মামলাবাজ পুষে রেখেছে সরকার। যাদের কাজই হলো সরকারের নির্দেশে বিরোধী দলকে ঘায়েল করতে মিথ্যা মামলা ঠুকে দেয়া। সরকারি পেইড মামলাবাজদের অন্যতম একজন পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে, মামলা করাই তার নেশা ও পেশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে দেখা করে সে। প্রধানমন্ত্রী তাকে মাথায় হাত দিয়ে সাহস দিয়েছেন।
রিজভী বলেন, দলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘৭১ এ যুদ্ধকালে মুক্তিযোদ্ধার মোট সংখ্যা ছিলো ৮০ হাজার। এখন কিভাবে আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা আড়াই লাখ হলো ? এই ভূয়া মুক্তিযোদ্ধা কারা ? এটা জাতি জানতে চায়।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারির প্রতিবাদে সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী।
![]()