ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা আজাদ রহমান গুরুতর আহত হয়েছেন। আহত আজাদ ঝালকাঠিতে ৪ নং পালবাড়ি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় মেডিকেলে (শেবাচিম) ভর্তি করা হয়েছে তাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। মাথায় জখম করে তার দুই পা এবং এক হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আহত আজাদ রহমানের পরিবার।
এ বিষয়ে সদর থানার ওসি খলিলুর রহমান জানান, অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন, আজাদ রহমানকে থানায় নেয়া হলে মৌখিক অভিযোগ শুনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেন নি।
![]()