৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯
শিরোনাম:

মুন্সীগঞ্জের গজারিয়ায় বসত ঘর হতে যুবকের লাশ উদ্ধার

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গার চরইউনিয়নের বৈদ্যারগাও সিকদার বাড়ীর মোঃ শাহ আলম (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। সে মৃত্যু নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল রাত আনুমানিক ১০,৩০ ঘটিকার সময় খবর পেয়ে গজারিয়া থানার এস আই আনিসুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে তার নিজ বাড়ির বসত ঘর হতে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে এস আই আনিসুর রহমান জানান তার দেহের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়নি।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ জানান প্রাথমিক পর্যায়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। এবং কাউকে আটক করা হয়নি। তার নিজ বাড়ির আশেপাশে হইতে তথ্য উদঘাটনের জন্য বিশেষ নজর রাখা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পেরন করা হয়েছে।

Loading