৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০
শিরোনাম:

মাটি খুঁড়তে গিয়ে জীবন গেল শ্রমিকের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটিচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার দুপুরে উপজেলার শান্তিবাগ সূর্যোদয় মাঠের পাশে এ ঘটনা ঘটে। নিহত কান্ত রায় একই উপজেলার তরলা গ্রামের দীপ্তি রায়ের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শান্তিবাগ এলাকার নুকূল চন্দ্র রায়ের পাঁচতলা নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের মাটি খুঁড়ছিলেন পাঁচ শ্রমিক। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই কান্ত রায় নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা সাহা বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

Loading