তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিলে বিএনপির স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার মির্জা আব্বাসের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত আবেদন ডিসমিস ফর ডিফল্ট করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: গ্রেপ্তার ৮ আসামির প্রত্যেকের জড়িত থাকার কথা স্বীকার এরপর আগে ২০১৬ সালের ৩০ মার্চ এ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালসনামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্পএলাকায় ১৯.৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।
দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলীআসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন। এ অভিযোগে দুদকের তৎকালীন উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই মামলা করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
![]()