কুবি প্রতিনিধি,
Thank you for reading this post, don't forget to subscribe!কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান চূড়ান্ত সকল পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে ডিন ও প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন ও প্রভোস্টদের সম্মতিক্রমে সকল ধরণের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি শিক্ষামন্ত্রীর ক্লাস-পরীক্ষা বন্ধের নির্দেশনার পর পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
![]()