২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৩
শিরোনাম:

প্রতিবন্ধী ভিক্ষুককে কোলে নিয়ে বাসে তুলে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

পুলিশ কর্মকর্তা প্রতিবন্ধী ভিক্ষুককে কোলে করে যাত্রীবাহী বাসে তুলে দিচ্ছেন। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তার হুইল চেয়ারটি এগিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, ভিডিওটি ধারণ করা হয়েছে রাজধানীর বনানী এলাকায়। তবে ঘটনাটি কবের তা জানা যায়নি। ওই প্রতিবন্ধী ভিক্ষুক দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে উঠতে পারছিলেন না। এরপরেই ওই পুলিশ কর্মকর্তা তাকে বাসে উঠাতে সাহায্য করেন।

প্রতিবন্ধী ভিক্ষুক প্রায় একঘন্টা থেকে বাসে উঠার চেষ্টা করছিলেন। কোনো বাস তাকে নেয়নি। সেখানে দায়িত্বরত পুলিশ অফিসার বিষয়টি দেখে এগিয়ে আসেন। তিনি সৌখিন বাসকে থামিয়ে ওই ভিক্ষুককে কোলে করে নিয়ে বাসে তুলে দেন। ওই লোকের ভাড়াও পরিশোধ করে দেন তিনি।

Loading