৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌনকর্মী বলে আক্রমণ, পাল্টা জবাব স্বস্তিকার

সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হন তারকারা।কলকাতার বাংলা ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও প্রায়ই আক্রমণের শিকার হন।মাঝেমধ্যেই সেই আক্রমণ হয়ে ওঠে রুচিহীন, জঘন্য। আর প্রতিবারই তিনি জবাব দেন নিজের মতো করেই। সোজা, কড়া সেই জবাবে তিনি উড়িয়ে দেন আক্রমণকারীকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আবার ফেইসবুকে এমন কুরুচিকর আক্রমণের নিশানা হয়ে এর পালটা জবাব দিয়েছেন অভিনেত্রী। যা বরাবরের মতোই এবারও বহু মানুষের সমীহ আদায় করে নিয়েছে।

সম্প্রতি ফেইসবুকে নিজের ছবি পোস্ট করেন স্বস্তিকা। ছবিতে দেখা যায়, চুলে সাদা রং করেছেন এ অভিনেত্রী। মন্তব্য-ঘরে একজন কুৎসিত মন্তব্য করেন অভিনেত্রীকে নিয়ে। লেখেন, ‘অভিনেত্রী কম যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’

রাম বণিক নামের ওই মন্তব্যকারীর পাল্টা জবাবে স্বস্তিকা লেখেন, “ধন্যবাদ রামবাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।” স্বস্তিকার এমন মন্তব্যের পরই অনেকেই সহমত পোষণ করেছেন তার সঙ্গে।

স্বস্তিকার পাশাপাশি তার ভক্তরাও ওই মন্তব্যকারীর বিরুদ্ধে তাদের রাগ, ক্ষোভ ঝেড়েছেন। যদিও এতে ওই ব্যক্তি তার মনোভাবের কোনো পরিবর্তন ঘটাননি বরং স্বস্তিকার বিরুদ্ধে ফের অশালীন মন্তব্য করেছেন।

Loading