রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃতের নাম মো. হৃদয় হোসেন।
Thank you for reading this post, don't forget to subscribe!র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গতকাল বুধবার রাত র্যাব-২ এর একটি টহল দল রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকায় টহল করার সময় খবর আসে যে, ওই এলাকার একটি বাসায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে। তাৎক্ষণিকভাবে টহল দলটি পশ্চিম নাখাল পাড়াস্থ জনৈক আলাউদ্দিনের মালিকানাধীন বাড়িতে উপস্থিত হয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। একইসঙ্গে ভিকটিম ওই শিশুকে উদ্ধার করে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
র্যাব জানায়, আলাউদ্দিনের বাড়িতে ভিকটিম ও আসামি পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে আসামি হৃদয় হাসান প্রায়ই ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার রুমে নেওয়ার চেষ্টা করত। ঘটনার দিন হৃদয় তার বাসা ফাঁকা পেয়ে ভুক্তভোগীকে কৌশলে তার রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে বলে স্বীকার করে।
র্যাব আরও জানায়, ভুক্তভোগীর মা র্যাবের সহযোগিতায় অভিযুক্ত হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন
![]()