৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৫
শিরোনাম:

‘তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি?’

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের প্রচারণা।রাজ্যটির পালে যখন নির্বাচনের হাওয়া বইছে, তখন চলছে দলবদলের হিড়িক।নির্বাচনী এ হাওয়ায় বামপন্থী হিসেবে পরিচিত টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর এতে তিনি বিক্রি হয়েছেন কি না, সে প্রশ্ন তুলেছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, আজ বুধবার তৃণমূল কংগ্রসে যোগ দেন টলিউডের একঝাঁক তারকা। জুন মালিয়া,রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, মানালি দে, সুদেষ্ণা রায়ের মতো অনেকেই এ দিন তৃণমূলে যোগ দেন। তৃণমূলে আজ বুধবার যোগ দেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও।

তৃণমূল কংগ্রেসে যখন দলবদলের হিড়িক, তখন পাল্টা প্রশ্ন তুলেছেন শ্রীলেখা মিত্র। তিনি মূলত সায়নী ঘোষের দলবদল নিয়ে প্রশ্ন তুলেছেন। সায়নী ঘোষকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট করেন শ্রীলেখা মিত্র। তিনি লেখেন, ‘এমনটি আশা করিনি, সায়নী। তুইও বিক্রি হয়ে গেলি? খেলতে নেমে গেলি? খুবই দুঃখজনক।’

সায়নী ঘোষকে নিয়ে শ্রীলেখার মিত্রের করা ফেসবুক পোস্ট প্রকাশ্যে আসতেই তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়।

এর আগে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে হাজির হয়ে বিতর্কে জড়ান সায়নী ঘোষ। টক শোতে সায়নীর ওই মন্তব্যের পরপরই জোর জল্পনা শুরু হয়ে যায় যে, তিনি হয়তো তৃণমূলে যোগ দেবেন। যার জেরে সায়নী ঘোষকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

 

Loading