স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সুপারিশের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, তরুণরাই একদিন বাংলাদেশকে উন্নত দেশে পারিণত করবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে শনিবার (ফেব্রুয়ারি ২৭) বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, এই মুহুর্ত জাতির জন্য আনন্দের, এটি একটি ঐতিহাসিক অর্জন। প্রধানমন্ত্রী বলেন, জাতিরজনক শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে একটি স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন।
তিনি বলেন, সেখান থেকে আজকের অবস্থানে আসার কৃতিত্ব প্রবাসীসহ সকল বাংলাদেশি জনগণের। সকল বাংলাদেশিকে অভিনন্দন জনান প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানান উন্নয়ন সহযোগিদের।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর অন্ধকার সময় পার করেছে বাংলাদেশ। সে সময় বিদেশে বাংলদেশের ভাবমূর্তি ছিল খরা, বন্যা দুর্যোগ কবলিত দেশের। কিক্ষুকের দেশ হিসেবে পরিচিত ছিলাম আমরা, বাজেটের একটা অংশ আসতো বিদেশ থেকে। লজ্জা নিবারণের জন্য পোশাক আসতো বিদেশ থেকে। রাস্তা ছিল না, বিদ্যুত ছিল না। কিন্তু বাংলাদেশ বদলে গেছে।
শেখ হাসিনা বলেন, ৬ বছর দেশে আসতে পারিনি, স্বৈরশাসক জিয়া দেশে আসতে দেয় নি। আওয়ামী লীগ সভাপতি নির্বাচন করার পর জগণের সমর্থন নিয়ে দেশে ফিরি। আমি জানতাম আমার বাবার স্বপ্ন কী। প্রতিজ্ঞা করেছিলাম মহান আল্লাহ সুযোগ দিলে গ্রামকে সর্বোচ্চ গুরুত্ব দিবো। এর আগ জাতিসংঘের সুপারিশপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অর্থমন্ত্রী।
![]()