২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮
শিরোনাম:

রাজধানীর খিলগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে মহানগর পর্যায়ে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে রাজধানীর খিলগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বুধবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে রাজশাহী, খুলনা, বরিশালসহ বিভিন্ন সিটি নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থীরা।

সমাবেশকে কেন্দ্র করে তালতলা মার্কেটের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই সমাবেশ মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে হওয়ার কথা থাকলেও গতরাতে পুলিশের নির্দেশনায় স্থান পরিবর্তন করে বিএনপি।

 

Loading