২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০০
শিরোনাম:

এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধস, চীনা নাগরিকসহ আহত ৪

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে, এরই মধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আহত ৪ জনই এলিভেডেট এক্সপ্রেসওয়ের কর্মী। তাদের মধ্যে চীনের ২ নাগরিককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং বাংলাদেশি কর্মীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান বিমানবন্দর মোড় এলাকায় এলিভিটেড এক্সপ্রেসওয়ের পিলারের ওপর গার্ডার বসানোর সময় তা ধসে পড়ে। এসময় এর নীচে পড়ে গুরুতর আহত হন ৪ জন।

তবে ঠিক কী কারনে এই গার্ডার ধসে পড়ল তা তদন্তের পর জানা যাবে, বলছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর চলাচলে কিছুক্ষণ বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক।

Loading