২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
শিরোনাম:

নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে বাবুনগরীর হুঁশিয়ারি

ক্ষমা না চাওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার (১৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না। মোদি ইসলাম ধর্মকে ধংস করতে চায়। তাই আজকে লক্ষাধিক মানুষের সামনে বলে দিতে চাই, যেকোনো কারণবশত যদি মোদি বাংলাদেশে আসার চেষ্টা করে তাহলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। কাপনের কাপড় নিয়ে শাপলা চত্বরে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবো।

তিনি বলেন, যারা ইসলামের বিরোধিতা করে তারা স্বাধীনতারও বিরোধিতা করে। এরা শুধু ইসলামের শত্রু না, এরা স্বাধীনতারও শত্রু।

বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রসঙ্গ টেনে এনে হেফাজতে ইসলামের আমির বলেন, ওই কসাই মোদি গুজরাটে, আহমেদাবাদে মুসলমানদের কচু আর গাজরের মতো কচুকাটা করেছে। এমনকি ভারতের অনেক প্রাচীন মসজিদকে ভেঙে ফেলেছে। মোদি যদি সারা বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা না চায় তাহলে মোদি কোনোদিনো বাংলাদেশে আসতে পারবে না।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারাবিশ্বে ইসলামকে নির্মূল করার জন্য একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, যারা ইসলামকে ধংস করতে চায়, নির্মূল করতে চায় তারাই ধংস হয়ে যাবে।

Loading